1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালুখালীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার মেহেরপুরে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জ কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার দুই মাসের কর্মকাণ্ডে আস্থার প্রতীক মাহফুজুর রহমান রিটন: রাজশাহীতে প্রশাসন ও রাজনীতিতে ইতিবাচক মূল্যায়ন । গোপীনাথপুর থেকে আক্কেলপুরে কৃষক কার্ড কার্যক্রমের শুভ সূচনা: কৃষকদের তথ্য সংগ্রহে শুরু হলো রোডম্যাপ বাস্তবায়ন “শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরপুর-১২ পল্লবী-কালশীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া মানুষের পাশে ‘আশ শামস ফাউন্ডেশন’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মিরপুর-১২ পল্লবী-কালশীতে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া মানুষের পাশে ‘আশ শামস ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মিরপুর-১২, পল্লবী ও কালশী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন আশ শামস ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পরিচালিত ‘বৈষম্য কর্মসূচি-২৬’ এর আওতায় বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং বিভিন্ন জরুরি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা শতাধিক খাবারের প্যাকেট প্রস্তুত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেন। এ সময় সংগঠনের সদস্যরা বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের চেষ্টা করেন।

আশ শামস ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপাশি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়। তারা আশ শামস ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মানবিক সংকটের এই সময়ে আশ শামস ফাউন্ডেশনের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD