1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

রাজবাড়ীতে ২১ পদক প্রাপ্ত শিল্পী মনসুর উল করিমের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্ট
কৃষ্ণ কুমার সরকার

 

রাজবাড়ী জেলায় উৎসবমুখর পরিবেশে বরেণ্য শিল্পী একুশে পদকপ্রাপ্ত মুনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
প্রধান অতিথি বলেন, দেশের বরেণ্য এই শিল্পীর সৃজনশীলতার ছাপ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। তিনি শুধু রাজবাড়ীর নন, সমগ্র দেশের গর্ব। এমন একজন ক্ষণজন্মা গুণী মানুষের জন্ম রাজবাড়ীতে হওয়ায় জেলার মানুষ গর্বিত। তিনি বেঁচে থাকলে দেশের শিল্প-সংস্কৃতি আরও সমৃদ্ধ হতো।

তিনি আরও বলেন, একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুনসুর উল করিমের জন্মবার্ষিকীতে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি। রাজবাড়ী জেলাকে দেশের সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাহিত্যিক সালাম তারিফ, সাইয়েদ সিদ্দিকুর রহমান, আজিজা খানম, জেলার বরেণ্য শিল্পী, কবি, সাহিত্যিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, লালন স্মৃতি সংসদের সদস্যসহ সংস্কৃতি প্রেমী ব্যক্তিরা।

মুনসুর উল করিমের শিল্পকর্ম, কর্মজীবন এবং দেশের শিল্পাঙ্গনে তাঁর অসামান্য অবদান স্মরণ করে বক্তারা বলেন, তাঁর সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর শিল্পচর্চা ও সৃজনশীল দর্শন সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি শিল্পীকে স্মরণ করে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় । পরে জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD