1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারাতে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষা দেয়: রাসিক প্রশাসক শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ মহেশপুরে বিজিবির উদ্ধার করা ২৪১ কচ্ছপের বাচ্চা ও দুই ঈগল ছানা অবমুক্ত তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ নড়াইলের কালিয়ায় নিহত দুই নেতার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রহুল কবির রিজভী; পরিবারের প্রতি সমবেদনা,দৃষ্টান্তমূলক শাস্তির দাবী রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং ১৫৫ জন আটক। গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কৃষ্ণপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা এম এ মালিক

কৃষ্ণপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কারানির্যাতিত বিএনপি নেতা এম এ মালিক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মালিক। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও কারানির্যাতিত এই নেতার প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, এম এ মালিক দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একাধিকবার রাজনৈতিক মামলার শিকার হয়েছেন এবং দীর্ঘদিন কারাভোগ করেছেন। শত জুলুম-নির্যাতনের মুখেও তিনি দল ও এলাকার মানুষের কাছ থেকে সরে যাননি; বরং সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকেছেন।

 

প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, “দলের দুঃসময়ে রাজপথে ছিলাম, জেল-জুলুম সহ্য করেছি কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হইনি। কৃষ্ণপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে কৃষ্ণপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

 

এদিকে, ত্যাগী ও পরীক্ষিত এই নেতার প্রার্থিতা ঘোষণায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন কারাভোগ করা এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকা একজন নির্ভীক নেতা চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত হবে।

 

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষ ও মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং গণসংযোগ শুরু করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD