1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন কুষ্টিয়া খোকসায় মক্কা-মদিনা দশতলা টাওয়ারের শুভ উদ্বোধন

যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং ১৫৫ জন আটক।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

আসিফ মাহমুদ বিশেষ প্রতিনিধি ( যশোর) 

 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক করা হয়েছে ১৫৫ জনকে।

বিজিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে তিন হাজার ১৯২ বোতল বিদেশি মদ, দুই কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ২০৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, এক হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, সাত কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধেও নজরদারি জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযানও পরিচালিত হচ্ছে।

এদিকে যশোর রিজিয়নের আওতাধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৩০ দশমিক ৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। গত ছয় মাসে ব্যাটালিয়নটির অভিযানে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটক হয়েছেন ৮৮ জন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলার অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD