1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

 

মোঃ রাজু,উপজেলা প্রতিনিধি: (গোদাগাড়ী)

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী প্রেমতলী ডিগ্রি কলেজের চারতলা ভিত্তিবিশিষ্ট নবনির্মিত প্রথম তলা ভবনের শুভ উদ্বোধন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেমতলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজহারুল ইসলাম।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলার সাবেক আমির মাস্টার নোমায়ন আলী, প্রেমতলী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

 

চারতলা ভিত্তির ওপর নির্মিত ভবনটির প্রথম তলা উদ্বোধনের মধ্য দিয়ে কলেজের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হলো। শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নয়নে নবনির্মিত ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান প্রেমতলী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মোঃ সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD