1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ টানা বৃষ্টিতে ঝিনাইদহে বিপাকে হাজারো কৃষক যশোরের তানযীমুল কুরআন মাদরাসা কেন্দ্রসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

আবুল কালাম মুরাদনগর উপজেলা প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।

 

আদালত সূত্রে জানা গেছে, মামলার দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে। অপর দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার অনুষ্ঠিত হবে শিশু আদালতে। বর্তমানে তারা গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। তাদের কুমিল্লায় আনার নির্দেশ দিয়েছেন আদালত।

 

এদিকে চার আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। নির্ধারিত দিনে আসামিরা আদালতে উপস্থিত হলে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হবে। কোনো আসামি অনুপস্থিত থাকলে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আদালত।

 

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, আগামী ২৯ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানতে পেরেছেন। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে। অভিযোগপত্রে দুই আসামির বয়স কম দেখানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত ওই দুই আসামি যেন লঘুদণ্ড পেয়ে পার না পায়, সেটিই তার প্রত্যাশা।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কাইমুল হক বলেন, দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে শিশু আদালতে এবং বাকি দুই আসামির বিচার হবে দায়রা জজ আদালতে। আসামিপক্ষ একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। এটি তাদের আইনগত অধিকার। তবে রাষ্ট্রপক্ষ নিজস্ব প্রক্রিয়ায় মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।

 

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় দায়ের করা মামলায় সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

 

উল্লেখ্য, নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD