1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ টানা বৃষ্টিতে ঝিনাইদহে বিপাকে হাজারো কৃষক যশোরের তানযীমুল কুরআন মাদরাসা কেন্দ্রসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা দুপচাঁচিয়ায় বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠিত

যশোরের তানযীমুল কুরআন মাদরাসা কেন্দ্রসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ ওবাইদুল হক যশোর ব্যুরো প্রধান:

 

যশোরের তানযীমুল কুরআন মাদরাসা কেন্দ্রসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’। আইডিয়াল এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় দেশের ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।যশোর কেন্দ্রে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নেয়। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পর্যবেক্ষকেরা পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করেন।আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধাবিকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।‘আলোর পথে, জ্ঞানের সাথে’ স্লোগানকে সামনে রেখে আইডিয়াল এডুকেশন সোসাইটি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD