1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

মাহফিলের মঞ্চ থেকে মানবতার বার্তা: রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে মাওলানা জয়নুল আবেদীন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী আদর্শ গ্রামে পাহাড়ধসে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন কাদেরী।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত একটি মাহফিলে উপস্থিত হয়ে তিনি নিহতদের পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্তদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, মানবিক সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি সচেতন ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।

স্থানীয়দের মতে, মাহফিলের মঞ্চ থেকে প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে আর্থিক সহায়তা প্রদানের এ উদ্যোগ এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। মানবিক এই উদ্যোগের জন্য মাওলানা জয়নুল আবেদীন কাদেরীর প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকায় তিনি ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন। দুর্যোগকবলিত মানুষের পাশে তাঁর ধারাবাহিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD