1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

শিবালয়ে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ তৎপর: ইউএনও, মনিষা রানী কর্মকার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২২৮ বার পঠিত

শিবালয়ে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ তৎপর: ইউএনও, মনিষা রানী কর্মকার

মোমিন শেখ:

সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সম্পন্ন করতে শিবালয় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারিতে কাজ করছে। উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক তদারকি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২ জুলাই) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন উপলক্ষে শিবালয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মনিষা রানী কর্মকার বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর ও সজাগ রয়েছে। শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে পরীক্ষা চলাকালে নিয়মিত কেন্দ্র পরিদর্শনসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই কার্যক্রম পুরো পরীক্ষা জুড়েই অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেন স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোনো ধরনের অনিয়ম, নকল বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

একই সঙ্গে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অংশ নেওয়া সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ইউএনও, মনিষা রানী কর্মকার। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসই তাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে। সবাই সুস্থ, সুন্দর ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করবে—এটাই উপজেলা প্রশাসনের প্রত্যাশা।

শিবালয় উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রে সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD