1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত! মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বরগুনায় ডিএনসির অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড উত্তর বাড্ডা থেকে সাতারকুল ব্রিজ: ৬ মাসেও শেষ হয়নি সড়কের কাজ, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। সাজেকের জৌপুই পাড়ায় চিকিৎসার অভাবে প্রসূতির মৃত্যু নবনির্বাচিত জেলা জামায়তের আমিরের শপথ অনুষ্ঠান সম্পন্ন মাকে সাথে নিয়ে নিজ এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল করলেন ছাত্রলীগ নেতা রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে হাফিজাবাদ ইউনিয়নের মুন্সিপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে এসব সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শনিবার (২২ আগস্ট) রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রশিদুল ইসলামের বসতঘরসহ বাড়ির বিভিন্ন স্থাপনা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের নিত্যপ্রয়োজনীয় অনেক সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
সহায়তা প্রদানকালে মাওলানা ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। বিপদের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। পরিবারটির পুনর্বাসনে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD