
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়ঃ
ময়মনসিংহের তারাকান্দায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুটির ওপর একাধিকবার যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি শিশুটি শারীরিক অসুস্থ বোধ করলে পুরো বিষয়টি তার পরিবারকে জানায়। পরবর্তীতে স্বজনরা তারাকান্দা থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।
তারাকান্দা থানা-পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।