1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। দীর্ঘ বিরতির পর নিজ পদে ফিরে আসায় নড়াইল জেলা বিএনপির রাজনীতিতে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতিকে পাঠানো হয়েছে। পদ ফিরে পাবার সংবাদের পর নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ আনন্দ মিছিল এবং বিতরণ৷

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ঠিক ২০ দিন পর ২৪ ডিসেম্বর মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন প্রত্যাহার করে শরিক দলের নেতা এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। দলীয় মনোনয়ন হারিয়ে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন মনিরুল ইসলাম। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল ২১ জানুয়ারি তাকে বহিষ্কার করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD