1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’

রাজশাহী ব্যুরো

আজ ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদের নিকট বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান দায়িত্বভার হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সাবিনা ইয়াসমিন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ-এর পূর্ববর্তী কর্মস্থল পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। তিনি ২৮তম বিসিএস সফলতার সাথে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি তাঁর সততা‌ ও দক্ষতার জন্য সমাধিক পরিচিত। তিনি রাজশাহী জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
অপরপক্ষে, বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার সিআইডি হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন। তিনি গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তাঁর অনন্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার ফলে রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটে। এছাড়া বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, ডাকাতি, খুন মামলার আসামি গ্রেফতার, হারানো মোবাইল উদ্ধার করে ভূয়সী প্রশংসা অর্জন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD