1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন—এমন বক্তব্যের সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ওই এলাকায় মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ মেহেদী হাসান নিরব (২৫), মোঃ মশিউর রহমান তুহিন (২৪) এবং মোঃ সুমন আলী (২১)। তাঁদের মধ্যে নিরবের বাড়ি হরিদাগাছি গ্রামে এবং তুহিন ও সুমনের বাড়ি তিলাহারী গ্রামে। তাঁদের সবার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।
অভিযানকালে পুলিশ তাঁদের কাছ থেকে ৪০টি মশাল, একটি হিরো স্প্লেন্ডার প্লাস মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় তাঁদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৯(৩)/১২ ধারায় একটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD