1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

 

নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) সকালে সাত ভারতীয় পাসপোর্টধারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়আটক ভারতীয় নাগরিকরা হলেন বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে বেনাপোল চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তাঁর ভাই রিপন হোসেনের কাছে পাসপোর্ট জমা দেন।

পরে তাঁদের কাছ থেকে ভ্রমণ করের রসিদ পান। ওই রসিদ ব্যবহার করে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তা জাল বলে শনাক্ত হয়।অভিযোগ রয়েছে, চক্রটি পরিবহনে আসা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। এরপর বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে যাত্রীদের সরবরাহ করা হয়। এভাবে দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন হোসেন খানের বিরুদ্ধে মানবপাচারের একটি মামলা রয়েছে।বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, মিলন খান ও তাঁর ভাই রিপন হোসেনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ করের রসিদ জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে তথ্য পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, জাল ভ্রমণ করের রসিদ ব্যবহারের ঘটনায় সাত ভারতীয় পাসপোর্টধারীকে আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় অপরাধ বন্ধ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD