1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ০৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুলকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই শাস্তি প্রদান করা হয়। ​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুলের বিরুদ্ধে ০৩টি জন্ম নিবন্ধন সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি। আবেদনকারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও তিনি তা সঠিকভাবে যাচাই না করে জন্ম নিবন্ধন সম্পন্ন করেন।

এছাড়া, নিবন্ধকের আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে সংরক্ষিত রেখে তিনি দাপ্তরিক দায়িত্ব পালনে গুরুতর অবহেলা করেছেন, যা প্রশাসনিক দৃষ্টিতে আইনবহির্ভূত। ​তার এসব অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে উক্ত পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। ​রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD