1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

‎
‎আরিফুল ইসলাম জয়পুরহাটঃ
‎
‎জয়পুরহাটের আক্কেলপুরে একটি বাড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ এনেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, পিকনিকের আয়োজন করতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
‎
‎গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, যুবলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের কম্পিউটার অপারেটর ও একজন প্রহরীও রয়েছেন।
‎
‎আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
‎
‎অন্যদিকে, গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা বলছেন, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে নয়, বরং পিকনিক করতে তারা ওই বাড়িতে একত্র হয়েছিলেন।
‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD