আরিফুল ইসলাম জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুরে একটি বাড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ এনেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, পিকনিকের আয়োজন করতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর রহমান সঞ্জু, যুবলীগের পৌর শাখার সাধারণ সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন। এছাড়া স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের কম্পিউটার অপারেটর ও একজন প্রহরীও রয়েছেন।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা বলছেন, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে নয়, বরং পিকনিক করতে তারা ওই বাড়িতে একত্র হয়েছিলেন।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM