1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে মহামান্য হাইকোর্ট বিভাগের দেওয়া স্থিতাবস্থা (Status quo) আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার মোঃ আনোয়ার কামাল (সবুজ) বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার নশিপুর মৌজায় বাগবাড়ী কে.এম. উচ্চ বিদ্যালয় ও বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে ১২৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমি নিয়ে আদালতে ২১০/২০১০ নম্বরের বণ্টন মামলা বিচারাধীন রয়েছে। জমির দখল ও স্বত্ব রক্ষায় নিষেধাজ্ঞার আবেদন করা হলেও নিম্ন আদালত তা নামঞ্জুর করেন। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আপিল এবং উচ্চ আদালতে সিভিল রিভিশন মামলা দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, মহামান্য হাইকোর্ট বিভাগের ১৩৩৬/২০২৪ নম্বর সিভিল রিভিশন মামলায় ১৯ মার্চ ২০২৪ তারিখে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশসহ নিম্ন আদালতের পরবর্তী কার্যক্রম স্থগিত ও নথি তলবের আদেশ দেওয়া হয়। ওই আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাবতলী মডেল থানা এবং বাগবাড়ী কে.এম. উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীর অভিযোগ, আদালতের আদেশ সম্পর্কে অবহিত করার পরও গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাগবাড়ী কে.এম. উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জামিনুর আলম (এপোলো)সহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের প্রস্তুতি নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ সময় আদালতের নিষেধাজ্ঞাসংক্রান্ত সাইনবোর্ড ভেঙে ফেলা এবং নির্মাণকাজের জন্য ইট, বালু, রড ও সিমেন্ট ফেলার অভিযোগও করা হয়। আবেদনকারী ও তাঁর স্বজনেরা বাধা দিলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ছাড়া বাগবাড়ী কে.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করা সিআর-১৯৪/২০২১ (গাবতলী) মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে এবং পরবর্তীতে আদালত ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় খারিজ করেন বলে আবেদনে দাবি করা হয়েছে।

এ বিষয়ে মোঃ আনোয়ার কামাল (সবুজ) বগুড়ার পুলিশ সুপারের কাছে আবেদন করে মহামান্য হাইকোর্ট বিভাগের ১৯ মার্চ ২০২৪ তারিখের স্থিতাবস্থা আদেশ কার্যকর রাখতে এবং বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশনা অমান্য করে নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম জানায় অভিযোগ টি হাতে পেয়েছি তদন্তর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD