1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক নাহিদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের ভেতরে অবস্থিত চালকের কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবস্থান করছিলেন ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক নাহিদ। তাঁদের অবস্থানের বিষয়টি জানাজানি হলে হাসপাতালের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন। এর আগে থেকেই সেখানে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ছিল বলে জানা গেছে।

এ সময় ছাত্রলীগের দুই নেতাকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে পুলিশকে ছাত্রলীগের ওই দুই নেতাকে আটক করার অনুরোধ জানানো হয়। পরে পুলিশ তাঁদের আটক করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

পুলিশের মাধ্যমে তাঁদের থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ শুভ ও নাহিদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নেন। ফলে হাসপাতাল এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে ঠিক কী কারণে ছাত্রলীগের ওই দুই নেতা হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে কি না এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হবে, সে বিষয়েও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এমন ঘটনায় রোগী, স্বজন ও চিকিৎসাসেবা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD