1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষক সহ ৬ জন আটক কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানাধীন বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও রাজশাহী মহানগর পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে যৌথ অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ও সদর কোম্পানি, রাজশাহী এবং রাজশাহী মহানগর পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল জানতে পারে, শাহ্ মখদুম থানাধীন রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্যে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় পাকুড়িয়া আশ্রয় সেন্টারের পেছনের অংশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বিস্ফোরণের মাধ্যমে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বিস্ফোরক বস্তু পড়ে থাকার ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এসআরবি সূত্র আরও জানায়, উদ্ধার করা গ্রেনেড দুটি সেখানে কীভাবে এল এবং কারা এগুলো রেখে গেছে, তা উদ্ঘাটনে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD