1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা এইচএসসি পরীক্ষা, সময় বাড়িয়ে ক্ষতিপূরণের চেষ্টা আক্কেলপুরের তিলকপুরে সরকারি দামের তোয়াক্কা নেই, ডিএপি সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৫০০ টাকা । বীর শহীদ সাগর আহম্মেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব বিশ্বাস। বন্যাদুর্গত ৩১০০ পরিবারের পাশে বিজ, চট্টগ্রাম-রাঙামাটিতে খাদ্য ও ওষুধ বিতরণ দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন। ফরিদপুরে ভুল অপারেশনে ইয়াসিন কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ চিকিৎসক পলাতক। রাসিক প্রশাসকের সঙ্গে আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ নির্বাচন কার্যালয়ের আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ নেসকোর সদর দপ্তর সরানোর উদ্যোগে উদ্বেগ, রাজশাহীবাসীর প্রশ্ন—আবারও কি বঞ্চিত হবে রাজশাহী? নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

মেহেরপুরে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মেহেরপুরে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জ

​মেহেরপুর প্রতিনিধি

​মেহেরপুরের গাংনী এতিমখানায় হুসাইন (৯) নামের এক আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শিশুটির মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

​নিহত হুসাইন গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আযান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। এতিমখানা কর্তৃপক্ষের দাবি শিশুটি মানসিক প্রতিবন্ধী ছিল।

​এতিমখানার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান ঘটনার বর্ণনা দিয়ে জানান, ​আজ রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে এতিমখানার সকল শিক্ষার্থীকে নিয়ে নিজস্ব জমির আগাছা পরিষ্কারের কাজ চলছিল। ​ওই সময় শিশু হোসাইন এতিমখানার সিঁড়ির ওপরে বসে খেলা করছিল। ​কিছুক্ষণ পর শাহরিয়ার (১৩) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্র রুমে ফিরে গিয়ে হুসাইনকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। ​এ সময় তার শরীরের পাশে রক্ত পড়ে থাকতে দেখে সে দ্রুত বাবুল হুজুর ও সুপারিনটেনডেন্টকে খবর দেয়।

​পরে এতিমখানা কর্তৃপক্ষ হুসাইনকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

​”হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।”

​ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

​গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিক মোর্শেদ চৌধুরী জানান, “শিশু হোসাইনের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​এদিকে, পরিচ্ছন্নতার কাজের সময় সিঁড়িতে একা থাকা এবং ঘরের মধ্যে পাশে রক্ত ও দড়ি পড়ে থাকার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD