
বীর শহীদ সাগর আহম্মেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব বিশ্বাস।
স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৬ নং মৃগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের হোগলাডাঙ্গী গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক, চেয়ারম্যান পদপ্রার্থী এবং রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন-এর আস্থাভাজন মাহাবুব বিশ্বাস বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপুরা গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জেল হোসেনের ছেলে বীর শহীদ সাগর আহমেদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুরে তিনি শহীদ সাগর আহমেদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বীর শহীদ সাগর আহমেদ ঢাকার বাংলা কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এলাকায় সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনে অংশগ্রহণের সময় শহীদ হন। তাঁর আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে মাহাবুব বিশ্বাস শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেন। এ সময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় মাহাবুব বিশ্বাস বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদ সাগর আহমেদ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।
এ সময় উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বীর শহীদ সাগর আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।