1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

জনদুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্ট্যান্ডবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও, মনিষা রানী কর্মকার

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

জনদুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্ট্যান্ডবিহীন বাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও, মনিষা রানী কর্মকার

মোমিন শেখ:

ঢাকা-আরিচা মহাসড়কে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে শিবালয় উপজেলা প্রশাসন।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬টি মামলায় মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় ও বরঙ্গাইল মোড় এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, নির্ধারিত বাসস্ট্যান্ডের বাইরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া কিছু যানবাহন চলাচল করছিল।
এসব অনিয়মের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬ টি মামলা দায়ের করে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবহন চালক ও মালিকদের সড়ক আইন মেনে চলার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মনিষা রানী কর্মকার বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো শুধু আইন লঙ্ঘনই নয়, এটি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি নির্ধারিত স্থানে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানোর আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ভবিষ্যতেও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD