1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পৌনে ২ ঘণ্টা এইচএসসি পরীক্ষা, সময় বাড়িয়ে ক্ষতিপূরণের চেষ্টা আক্কেলপুরের তিলকপুরে সরকারি দামের তোয়াক্কা নেই, ডিএপি সার বিক্রি হচ্ছে বস্তাপ্রতি ১৫০০ টাকা । বীর শহীদ সাগর আহম্মেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব বিশ্বাস। বন্যাদুর্গত ৩১০০ পরিবারের পাশে বিজ, চট্টগ্রাম-রাঙামাটিতে খাদ্য ও ওষুধ বিতরণ দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন। ফরিদপুরে ভুল অপারেশনে ইয়াসিন কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ চিকিৎসক পলাতক। রাসিক প্রশাসকের সঙ্গে আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ নির্বাচন কার্যালয়ের আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ নেসকোর সদর দপ্তর সরানোর উদ্যোগে উদ্বেগ, রাজশাহীবাসীর প্রশ্ন—আবারও কি বঞ্চিত হবে রাজশাহী? নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডিল, গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ে (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর কাঠুরিয়া গ্রামের মো. নাদিম ওরফে ফাহিম (২৬), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মো. মুরাদ (২১) এবং নতুন কসবা গ্রামের মো. হৃদয় আলী (২২)।
পুলিশ জানায়, ফাহিমের কাছ থেকে এক বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। মুরাদের কাছ থেকে ১১ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া হৃদয়ের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, ফাহিমের বিরুদ্ধে এর আগে ঢাকার পল্টন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD