1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতা মো: রবিউল ইসলাম পলাশ (৪৫) এর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) লোহাগড়া টেলিফোন অফিসের সামনে থেকে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। আহত রবিউল ইসলাম পলাশ পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে। তিনি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষীপাশা মার্কাস মসজিদের দিকে চাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলটিকে গতিরোধ করে ৪-৫ জন। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুটি ও পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায় পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD