
শাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অদ্য ১৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৭:০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপি’র টহলদল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার কাজাইকাটা নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় গরু- ০১ টি আটক করতে সক্ষম হয়।
যার সিজার মূল্য- ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।