1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানী মনসুরাবাদ ভোর সকাল থেকে আদাবর থানা বিএনপির অবস্থান কর্মসূচি বরগুনায় ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড নড়াইলের লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা মহেশপুরে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম

বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে পৃথক করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাবেক মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানা এলাকার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে নতুন বাঙ্গরা উপজেলা। ২০২৬ সালের ১ জুলাই এ উপজেলা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১৮৯ বর্গকিলোমিটার আয়তনের নতুন উপজেলাটির প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া চলছে। নতুন বাঙ্গরা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর পূর্ব, পূর্বধইর পশ্চিম, বাঙ্গরা পূর্ব, বাঙ্গরা পশ্চিম, চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর ও টনকী। এসব ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের ফলে ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত মুরাদনগর উপজেলা থেকে ১০টি ইউনিয়ন পৃথক হয়েছে। এদিকে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাঙ্গরা উপজেলার দায়িত্ব পালন করছেন। নতুন উপজেলা গঠনের পেছনে রয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ইতিহাস। ২০১০ সাল থেকেই বাঙ্গরাবাজারকে পৃথক প্রশাসনিক থানা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এর ধারাবাহিকতায় ২০১৩ সালের ২০ এপ্রিল মুরাদনগর উপজেলার মকলিশপুরে অনুষ্ঠিত এক জনসভায় বাঙ্গরাবাজারকে প্রশাসনিক থানা ঘোষণার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এলাকাবাসী। পরে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর থানা থেকে ১০টি ইউনিয়ন পৃথক করে বাঙ্গরাবাজার নামে নতুন থানা গঠনের অনুমোদন দেন। দীর্ঘদিনের সেই প্রশাসনিক পৃথকীকরণের ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাঙ্গরার যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। দক্ষিণ বাঙ্গরা মৌজায় প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্তকে নতুন উপজেলার অবকাঠামোগত ও প্রশাসনিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD