1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

নেত্রকোণায়  অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু মাঠে কাজ করছে জেলা পুলিশ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

নেত্রকোণায়  অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু মাঠে কাজ করছে জেলা পুলিশ

শহীদুল ইসলাম রুবেল
নেত্রকোণাে জেলা  প্রতিনিধি :

নেত্রকোণায় নিজ ঘর থেকে দীলিপ কুমার রায় (৭১) নামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জেলা শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দীলিপ কুমার রায় নেত্রকোণা আবু আব্বাছ কলেজের কৃষিশিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায়।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীলিপ রায় ও বিভা সাহা দম্পতির এক ছেলে ও মেয়ে ঢাকায় বসবাস করেন। ছেলে রাজিব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে (এমআরএ) উপপরিচালক হিসেবে কর্মরত।
ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন বিভা সাহা। দীলিপ রায় বাসায় একাই ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান। আজ সকাল সাতটার দিকে গৃহকর্মী তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী বিভা সাহা ঢাকা থেকে বাসায় পৌঁছে ঘরের দরজায় তালা দেখতে পান। একপর্যায়ে প্রতিবেশীদের সহায়তায় দরজার তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন এবং খাটের নিচে স্বামীর রক্তাক্ত দেহ দেখতে পান। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীলিপ রায়ের স্বজনেরা বলেন, কিভাবে এমন ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাদের ধারণা, দুর্বৃত্তরা চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে।এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  লুৎফর রহমান জানান, নিহতের লাশ নেত্রকোণার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD