1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর (মিজানের মোড়) এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে মহান আল্লাহ তাআলার নিকট দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, সর্বস্তরের মানুষের সুখ-শান্তি এবং বায়তুল মামুর জামে মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্টু, সহ-সভাপতি গোলাম মুর্তজা, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল ও লিটনুর রহমান লিটন, মতিহার থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনি, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাসান আলী, ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব আশরাফ আলী, ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মিঠুনের রহমান মিঠুনসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD