
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারী গ্রামের বাসিন্দা মোঃ আকিব খান (পিতা: আতিয়ার খান) গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭১০৮৯২৫৯৮
০১৭১৬৭৭৮৯১১