1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন মুজিবনগর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড। চালকের আসনে সহকারী, নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে ট্রাক। ফরিদপুরে প্রেমের বিয়ের ১ মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী। প্রধানমন্ত্রীর “মালয়েশিয়া ও চীন” সফর থেকে কী পেল বাংলাদেশ?

লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় ভবনের ছাদে উঠে অসাবধানতাবশত নিচে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আখতারুজ্জামান (১৮)। তিনি মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আসাদুজ্জামান। পরিবারের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা থানায়।
জানা গেছে, রাজপাড়া থানা এলাকার মো. আমিনুল ইসলামের তিনতলা ভবনের নিচতলায় পরিবারসহ ভাড়া থাকতেন আখতারুজ্জামান। গত দুই-তিন দিন ধরে তাঁর মা বাসায় ছিলেন না।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি দুই ভবনের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD