
বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ
মোঃ আজমল হোসেন
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে সরকারি পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সদ্য যোগদানকৃত ৩ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার (২৯জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে পোশাক সামগ্রী ও বাইসাইকেল তুলে দেন।
বিতরণকৃত পোশাক সামগ্রীর মধ্যে ছিল ইউনিফর্ম, জুতা, টুপি ও রেইনকোট।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং প্রশাসনিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দায়িত্ব পালনে সহায়তা ও উৎসাহিত করতেই এ ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।