1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন মুজিবনগর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড।

বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন।

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলার চলমান বিদ্যুৎ সংকট নিরসন এবং এলাকায় লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরকার।

গত ২৮ জুন পাঠানো ওই আবেদনে তিনি উল্লেখ করেন, বাগমারা উপজেলায় প্রতিদিন প্রায় ২৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ১২ থেকে ১৪ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং হচ্ছে।

আবেদনে এমপি ডাঃ আব্দুল বারী সরকার বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও উল্লেখ করেন, বাগমারা একটি কৃষিনির্ভর এলাকা হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই জনদুর্ভোগ লাঘব এবং চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংসদ সদস্যের এ আবেদনের পর বাগমারাবাসী চলমান বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD