1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে প্রেমের বিয়ের ১ মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী। প্রধানমন্ত্রীর “মালয়েশিয়া ও চীন” সফর থেকে কী পেল বাংলাদেশ? হামের জটিলতা ও রাতকানা রোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত জরুরি: গোয়ালন্দে ক্যাম্পেইনের উদ্বোধনে ডা. শরিফুল ইসলাম আষাঢ়ের বৃষ্টি সকাল রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জেরে বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে। কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার। রাজবাড়ীর গোয়ালন্দে পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

ফরিদপুরে প্রেমের বিয়ের ১ মাসের মাথায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী।

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হুগলাডাঙ্গি এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) গভীর রাতে তোশিলদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত হানিফ শেখ হুগলাডাঙ্গি এলাকার তোশিলদার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া গ্রামে। তিনি পুখুরিয়া বাজারে একটি কসমেটিকসের দোকান পরিচালনা করেন।

অভিযোগ অনুযায়ী, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হানিফ শেখের ওপর হামলা চালিয়ে তাঁর স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন। হানিফের চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়ারা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের ভাষ্য, হানিফ ও তাঁর স্ত্রী প্রেম করে বিয়ে করেছিলেন। স্ত্রীর আগের সংসারের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। ঘটনার সময় ব্যবহৃত ব্লেডটি জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া হলেও পরে পুলিশ সেটি উদ্ধার করে জব্দ করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তোশিলদার বাড়িতে ভিড় জমায়। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD