1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন মুজিবনগর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড।

সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত দায়িত্ব পালন কি এখন অপরাধ-? নাকি সত্য তুলে ধরার খেসারত দিতে হচ্ছে জীবন দিয়ে-? যশোরের অভয়নগরে সাংবাদিক মোঃ আবুল বাসার এর ওপর বোমা হামলার বর্বরোচিত ঘটনা আবারও প্রমাণ করল, কলম সৈনিকদের জন্য মাঠ এখন মৃত্যুপুরী।

​গতকাল ২৯ জুন, রবিবার রাত ৮টার দিকে দৈনিক অগ্রযাত্রার জেলা প্রতিনিধি মো. আবুল বাশারকে লক্ষ্য করে ঘাতক চক্র যেভাবে বোমা নিক্ষেপ করেছে, তা কোনো সাধারণ হামলা নয়—এটি ছিল তাকে পরিকল্পিতভাবে টুকরো করে হত্যার এক নারকীয় প্রচেষ্টা।

নিহত হওয়ার হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা সাংবাদিক আবুল বাশার জানান, রাতে পেশাগত দায়িত্ব শেষে ভ্যানযোগে নওয়াপাড়া বাজারে ফেরার পথে সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনে ওৎপেতে ছিল ১৫-২০ জনের একদল নরপিশাচ। কোনো কথা নেই, বার্তা নেই—পেছন থেকে সরাসরি তার পিঠে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় শক্তিশালী বোমা (ককটেল)। ভাগ্যক্রমে সেটি বিস্ফোরিত হয়নি। রানিং ভ্যান থকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সন্ত্রাসীরা তাকে কোনোভাবেই জীবিত রাখতে চায়নি। একটি অবিস্ফোরিত বোমাটি ঝোপে পড়ে থাকতে দেখা গেছে, যা প্রমাণ করে—সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবেই ছিন্নভিন্ন করে দিতে চেয়েছিল।

তিনি যখন আহত অবস্থায় রাস্তার ওপর পড়ে ছটফট করছিলেন, তখন উপস্থিত ভ্যানচালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। তবে হাসপাতালের চেয়েও বড় জখম তার মনে—সাংবাদিক হয়েও নিজ এলাকায় আজ তিনি নিরাপত্তাহীন।

স্থানীয়দের ভাষ্যমতে, সিরাজকাঠি এলাকাটি কি তবে এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে-? দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে একজন গণমাধ্যমকর্মীর ওপর এভাবে বোমা হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে রয়েছে কোনো প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের ইন্ধন, নাকি পেশাগত আক্রোশ-? প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে।

সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং তাদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে অভয়নগরের সাংবাদিক সমাজ। হামলাকারীরা স্থানীয় ১৫-২০ জনের সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে চিহ্নিত। পুলিশের কাছে দায়রা করা হয়েছে লিখিত এজাহার।

​এখন দেখার বিষয়, রাষ্ট্র কি কলম সৈনিকের রক্ত ঝরানো এই নরপিশাচদের টিকি ছুঁতে পারবে? নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় ফের কোনো হামলা করার সুযোগ পাবে এই ঘাতক দল? সাংবাদিক আবুল বাশারের এই আর্তনাদ আজ গোটা সাংবাদিক সমাজেরই আর্তনাদ। অভয়নগরের আকাশ-বাতাস আজ বলছে বিচার চাই, এই বর্বরতার বিচার চাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD