1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

পূর্ব শত্রুতা জেরে নওগাঁয় প্রায়  ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পঠিত

পূর্ব শত্রুতা জেরে নওগাঁয় প্রায়  ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানের প্রায়  তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে হতাশ চাষী কাওসার আহমেদের। বাগানের কাটা গাছের কান্ড হাতে নিয়ে হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তার বিধবা মা বাগানে এসে আহাজারী করেন। গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণ-পশ্চিম পাড়া এলাকায় দিবালোকের মাঝে  এঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানাযায় ওইগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কাওসার আহমেদ জানান, তিনি তার নিজের এবং তার চাচা মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মোত্তালেব হোসেনের কাছ থেকে চার বছর আগে প্রায় এক বিঘা জমি দুই লক্ষ ২০ হাজার টাকায় ১৫ বছরের জন্য কন্টাক্ট নেন। প্রতিবছর ২০ হাজার টাকা করে তিনি কেটে নেন। ওই জমিতে তিনি প্রায় তিনশ’ মাল্টা গাছের চারা লাগান। চারাগুলো বড় হয়ে ফল ধরা শুরু হয়েছে। তিনি আরও বলেন, গতবছর এখান থেকে তিনি দেড় লক্ষ টাকার মাল্টা বিক্রি করেন। মাল্টা বিক্রি করে এত লাভ দেখে তার চাচা আব্দুল মোত্তালেব হোসেন এখনই জমিটি খুুলে নিতে চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে তার চাচা ও তার লোকেরা বাগানের সব মাল্টা গাছ গোড়া থেকে কেটে বিনষ্ট করে। মাল্টা গাছের ভিতর লাগানো ছিল বস্তায় চাষ করা আদার অসংখ্য গাছ। সেগুলোও তারা কেটে বিনষ্ট করে। মাল্টা গাছগুলো থেকে আরো কয়েক বছর ফল পাওয়া যেতো। এতে তার কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানতে চাইলে মোবাইলফোনে আব্দুল মোত্তালেব হোসেন গাছগুলো কাটার কথা স্বীকার করে জানান, চুক্তি অনুযায়ী কাওসার টাকা না দেওয়ায় গাছগুলো কাটা হয়েছে। এখন ওই জমি তিনি দখলে নিবেন। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ-হাশমত আলী জানান,বিষয় টি শুনেছি এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD