পূর্ব শত্রুতা জেরে নওগাঁয় প্রায় ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী
নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানের প্রায় তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। ফলে মাথায় হাত পড়েছে হতাশ চাষী কাওসার আহমেদের। বাগানের কাটা গাছের কান্ড হাতে নিয়ে হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। তার বিধবা মা বাগানে এসে আহাজারী করেন। গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিণ-পশ্চিম পাড়া এলাকায় দিবালোকের মাঝে এঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানাযায় ওইগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কাওসার আহমেদ জানান, তিনি তার নিজের এবং তার চাচা মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মোত্তালেব হোসেনের কাছ থেকে চার বছর আগে প্রায় এক বিঘা জমি দুই লক্ষ ২০ হাজার টাকায় ১৫ বছরের জন্য কন্টাক্ট নেন। প্রতিবছর ২০ হাজার টাকা করে তিনি কেটে নেন। ওই জমিতে তিনি প্রায় তিনশ’ মাল্টা গাছের চারা লাগান। চারাগুলো বড় হয়ে ফল ধরা শুরু হয়েছে। তিনি আরও বলেন, গতবছর এখান থেকে তিনি দেড় লক্ষ টাকার মাল্টা বিক্রি করেন। মাল্টা বিক্রি করে এত লাভ দেখে তার চাচা আব্দুল মোত্তালেব হোসেন এখনই জমিটি খুুলে নিতে চান। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে তার চাচা ও তার লোকেরা বাগানের সব মাল্টা গাছ গোড়া থেকে কেটে বিনষ্ট করে। মাল্টা গাছের ভিতর লাগানো ছিল বস্তায় চাষ করা আদার অসংখ্য গাছ। সেগুলোও তারা কেটে বিনষ্ট করে। মাল্টা গাছগুলো থেকে আরো কয়েক বছর ফল পাওয়া যেতো। এতে তার কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানতে চাইলে মোবাইলফোনে আব্দুল মোত্তালেব হোসেন গাছগুলো কাটার কথা স্বীকার করে জানান, চুক্তি অনুযায়ী কাওসার টাকা না দেওয়ায় গাছগুলো কাটা হয়েছে। এখন ওই জমি তিনি দখলে নিবেন। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ-হাশমত আলী জানান,বিষয় টি শুনেছি এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM