1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

কিশোরগঞ্জে ইউ’পি চেয়ারম্যান ও যুবলীগ নেতা পুলিশের হাতে আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

কিশোরগঞ্জে ইউ’পি চেয়ারম্যান ও যুবলীগ নেতা পুলিশের হাতে আটক।

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার

নীলফামারীর কিশোরগঞ্জে ইউ’পি চেয়ারম্যান ও ৭নং রনচন্ডী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। মোখলেছুর রহমান বিমান রনচন্ডী ইউনিয়নের উওর বাপফা গ্রামের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার( ২১শে নভেম্বর) দুপুর ২-৩০ ঘটিকার সময় রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান থেকে তাকে
গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান,রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মৌসুমে হক ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় মোঃ মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করে পুলিশ। রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রনচন্ডী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় মাইক্রোবাসে ভাংচুর চালায় চেয়ারম্যান সমর্থকরা।

এসময় জলঢাকা রংপুর মহাসড়কে বড়ভিটায় পুলিশের গাড়ি ও মাইক্রোবাসের সামনে রাস্তা অবরোধ করে গাড়ির সামনে শুয়ে পড়েন সমর্থনরা পরে গাড়ি থেকে পুলিশ নেমে সমর্থনদের সরিয়ে দিতে গেলে সেখানে চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন এস আই আমিনুল ইসলাম, কনস্টেবল মঞ্জুরুল, কনস্টেবল শরীফ, কনস্টেবল সাজ্জাদ হোসেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন,মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান সমর্থিত কিছু লোক আমাদের বাধা দেয়। এসময় আমাদের পুলিশ সদস্যের চার জন আহত হন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD