1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার।

আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী নগরীর টি-বাঁধ সংলগ্ন আমিরপুর খেয়াঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (২৮ জুন) দুপুরে তিনি খেয়াঘাটে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পারাপারে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত হারের বাইরে কোনো ধরনের অতিরিক্ত মাশুল আদায় না করার কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, যাত্রী, পণ্য ও পশু পরিবহনে নির্ধারিত ফি যথাযথভাবে অনুসরণ করতে হবে। অতিরিক্ত টোল আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান রিটন বলেন, পদ্মার ওপারের হাজারো মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে রাজশাহী মহানগরীতে আসেন। তাদের যাতায়াতের অন্যতম ভরসা এই খেয়াঘাট। তাই যাত্রীসেবার মান উন্নয়ন এবং খেয়াঘাটের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পদ্মার ওপারের চর মাঝারদিয়াসহ আশপাশের মানুষের জীবনমান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD