1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরপুর খেয়াঘাটে রাসিক প্রশাসক: অতিরিক্ত টোল নিলে কঠোর ব্যবস্থা অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের নেতৃত্বে বদলে যাচ্ছে রাজবাড়ী টিটিসে মডেল টিটিসিতে রূপান্তরের পথে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রায়পুরে তরুণ সমাজ মাদকের নীল ছোঁবলে ভাসছে। রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের পক্ষ থেকে তাহেরপুর কলেজ– Student group সংবর্ধনা স্মারক প্রদান। নীলফামারীতে পুলিশের অভিযানে ক্যাসিনো জুয়ারিসহ গ্রেপ্তার ৮ সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক। তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার।

সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক।

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

 

রিমন হোসেন, সৌদি আরবঃ

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। দেশটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরও ১৫ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১১ হাজার ২৯৭ জনকে। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিসংখ্যানে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত প্রবাসীর মধ্যে আবাসন আইন অমান্যকারী বা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন এমন ব্যক্তির সংখ্যাই সবচেয়ে বেশি, যা প্রায় ৭ হাজার ৫৮৯ জন। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৪৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে আরও ৩ হাজার ১৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সব মিলিয়ে বর্তমানে ২৬ হাজার ৪০৭ জন আইন লঙ্ঘনকারী এই প্রক্রিয়ার আওতায় রয়েছেন, যাঁদের মধ্যে ২৪ হাজার ৩৩৪ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারী। যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান বা অন্য কোনো ধরনের সহায়তা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD