কিশোরগঞ্জে ইউ'পি চেয়ারম্যান ও যুবলীগ নেতা পুলিশের হাতে আটক।
মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার
নীলফামারীর কিশোরগঞ্জে ইউ'পি চেয়ারম্যান ও ৭নং রনচন্ডী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। মোখলেছুর রহমান বিমান রনচন্ডী ইউনিয়নের উওর বাপফা গ্রামের বাসিন্দা মৃত ওমর আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার( ২১শে নভেম্বর) দুপুর ২-৩০ ঘটিকার সময় রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান থেকে তাকে
গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান,রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মৌসুমে হক ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় মোঃ মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করে পুলিশ। রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রনচন্ডী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় মাইক্রোবাসে ভাংচুর চালায় চেয়ারম্যান সমর্থকরা।
এসময় জলঢাকা রংপুর মহাসড়কে বড়ভিটায় পুলিশের গাড়ি ও মাইক্রোবাসের সামনে রাস্তা অবরোধ করে গাড়ির সামনে শুয়ে পড়েন সমর্থনরা পরে গাড়ি থেকে পুলিশ নেমে সমর্থনদের সরিয়ে দিতে গেলে সেখানে চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন এস আই আমিনুল ইসলাম, কনস্টেবল মঞ্জুরুল, কনস্টেবল শরীফ, কনস্টেবল সাজ্জাদ হোসেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন,মোখলেছুর রহমান বিমান কে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান সমর্থিত কিছু লোক আমাদের বাধা দেয়। এসময় আমাদের পুলিশ সদস্যের চার জন আহত হন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM