1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

আলেকজান্ডার টু দৌলতখান নৌরুট যাত্রী ওঠানামা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
আলেকজান্ডার টু দৌলতখান নৌরুট যাত্রী ওঠানামা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
ফিরোজ আলম পরশ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের আলেকজান্ডার-দৌলতখান (ভোলা) নৌরুটে চলাচলকারী পৃথক লঞ্চ দু’টির সময়সূচী নিয়ে যাত্রী ওঠানামায় বিরোধের জেরে দুপক্ষে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। অনুমোদিত রুটপারমিট ও সময়সূচী লংঘন করে এম এল ফারজানা এন্ড সানজিদা-৫ নামের লঞ্চটির লোকজনের বাধার মুখে এমভি সজল এক্সপ্রেস-৩ তার নির্ধারিত সময়ের যাত্রী নিতে পারছেনা। এতে যাত্রীদের টেনেহিঁচড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ঘাট এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার সরেজমিন এচিত্র লক্ষ্য করা গেছে।
জানা যায়, বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ আলেকজান্ডার-দৌলতখান নৌরুটের জন্য রুটপারমিট সহ সময়সূচী অনুমোদন দেয়। অনুমোদিত সময়সূচীতে সকাল ৬ টা ও দুপুর সাড়ে বারোটায় এমভি সজল এক্সপ্রেসকে এবং ৬টা ২০ মিনিটে ও দুপুর দেড়টায় এমএল ফারজানাকে আলেকজান্ডার ঘাট থেকে যাত্রী পারাপারের নিমিত্তে পত্র জারি করা হয়। কিন্তু, আদেশ অমান্য করে এমএল ফারজানার পক্ষে সংঘবদ্ধ লোকজন নিয়ে ঘাট দখলে নিয়ে যাত্রীদের জিম্মি করে রাখে।
এমভি সজল এক্সপ্রেসের মালিক গোলাম মওলা আতাহার অভিযোগ করে জানান, গত ১১ নভেম্বর স্বাক্ষরিত বিআইডব্লিউটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত উপেক্ষা করে এমএল ফারজানার পক্ষে আলেকজান্ডারের বাসিন্দা জনৈক শাহাব উদ্দিনের নেতৃত্বে আলম, মিলন, বাবুল, মনির গং আলেকজান্ডার ঘাটে তার লঞ্চে যাত্রী ওঠানামায় বাধা সৃষ্টি করছে। গতকাল বুধবার থেকে তার নির্ধারিত সময়ের  যাত্রীদের আটকে রাখার কারণে প্রায় যাত্রীশূন্য ট্রিপ দিতে হয়েছে তার লঞ্চ এমভি সজলকে। এছাড়া তার লঞ্চ স্টাফদের অশালীন গালমন্দ ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে।
অন্যদিকে এমএল ফারজানার মালিক পক্ষের আত্মীয় পরিচয়ে পরিচালনাকারী শাহাব উদ্দিন জানান, গত ২৬ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত লঞ্চ মালিকদ্বয়ের মধ্যে সম্পাদিত রোটেশন চুক্তি অমান্য করে এমভি সজল এক্সপ্রেস রুটে চলাচল করছে। তার নেতৃত্বে বাধা প্রদানের অভিযোগ সত্য নয়।
উল্লেখ্য, এ রুটে যাত্রীসাধারণের চলাচল সহজ ও নির্বিঘ্ন করতে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান নিজ অর্থায়নে টোলের রাজস্ব পরিশোধ করে দেন। কিন্তু, লঞ্চ মালিকদের অব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দফতরের উদাসীনতার কারণে এ রুটে যে কোনো সময় বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কবির হোসেন বলেন,বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD