1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণের পারাপার ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, ১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল ও বাঁধ ধ্বংস। দেশ প্রতিদিন পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জোবায়ের হোসেনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষা বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বাগমারা’য় পানের বরজে কীটনাশক প্রয়োগ,২ লাখ টাকার ক্ষতির অভিযোগ ফ্যাশন আর ফিটনেসের পারফেক্ট ফিউশন রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়।

খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষা বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

 

মীর দুলাল হবিগঞ্জঃ

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর পূর্ব তীরের চরহামুয়া-কালীগঞ্জ এলাকায় নদীর তীররক্ষা বাঁধ ভেঙে অন্তত ১৫ থেকে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই২৬)ইং রাতে হঠাৎ বাঁধটি ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে নিয়মবহির্ভূতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে তীররক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়ে।

এতে খোয়াই নদীর তীরবর্ত্তী হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
প্রবল স্রোতের চাপে সেই দুর্বল বাঁধ ভেঙে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি।

বাঁধ ভেঙে যাওয়ার পর চরহামুয়া, কালীগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দ্রুত পানি ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমি পানিতে তলিয়ে যায়।

খোয়াই নদীর তীরবর্ত্তি এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নিয়মের বাইরে নদী থেকে বালু উত্তোলনের কারণেই বাঁধ দুর্বল হয়ে গেছে।

প্রবল পানির চাপে সেটি ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে।”

এদিকে বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া জরুরি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD