1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণের পারাপার ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, ১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল ও বাঁধ ধ্বংস। দেশ প্রতিদিন পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জোবায়ের হোসেনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষা বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বাগমারা’য় পানের বরজে কীটনাশক প্রয়োগ,২ লাখ টাকার ক্ষতির অভিযোগ ফ্যাশন আর ফিটনেসের পারফেক্ট ফিউশন রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়।

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণের পারাপার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

 

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘ-দিনের দুঃখ খোয়াই নদী। এই নদীর ওপর স্থায়ী একটি সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে স্থানীয় জনসাধারণের। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতের এই কষ্ট চরম আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় চা-শ্রমিক ও শিক্ষার্থীরা।

 

 

রেমা চা-বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের এই নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় সময়মতো কাজে যোগ দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হতে গিয়ে ছোট-খাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী এখন বড় বাধা।

 

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এখানে একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি আজও। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি। একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের কৃষকদের কৃষিপণ্য ও চা-বাগানের চা পাতা পরিবহনে খরচ এবং সময় দুটোই বাড়ছে।

 

স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু আমাদের যাতায়াত সহজ হবে না, বরং পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে।

 

এ বিষয়ে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অচিরেই রেমা চা-বাগান এলাকার এই স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD