
নাগরিকবান্ধব ও উন্নয়নমুখী বাজেট ঘোষণায় রাসিক প্রশাসককে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬–২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (৫ জুলাই) সকালে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎ করে প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং সচিবালয়ের সাধারণ প্রশাসনিক শাখার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি নাগরিকদের জন্য উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে বাজেট বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।