1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ডিবির মাদকবিরোধী অভিযান: নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও নগদ অর্থ জব্দ রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও হাইড্রোজসহ মাদক কারবারি গ্রেপ্তার। কাটাখালীতে ৫৩ কেজি গাঁজা উদ্ধার অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জরিমানা ৩০ হাজার। রাজবাড়ী জেলার গর্ব হামিদা পারভীন ( বর্তমান পুলিশ কমিশনার, প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) পুঠিয়ায় পাইকপাড়া ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, ঘুষ ছাড়া মিলছে না সেবা! মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন নাগরিকবান্ধব ও উন্নয়নমুখী বাজেট ঘোষণায় রাসিক প্রশাসককে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, জরিমানা ৩০ হাজার।

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (০৫ জুলাই ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি এবং অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী। অভিযানের সময় নওহাটা বাজার এলাকার বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের প্রেক্ষিতে নওহাটা বাজারের তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা এবং বায়া এলাকার সামিউল খালেক বেকারীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এভাবে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই সূত্রে জানানো হয়, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানহীন ও ভেজাল খাদ্যপণ্যের উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে খাদ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের বিএসটিআইয়ের বিধি-বিধান মেনে বৈধ মানসনদ গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের আহ্বান জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD