1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।

রবিবার (৫ জুলাই) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীদের ওয়াশরুম, ক্যান্টিন (রান্নাঘর), বিভিন্ন ওয়ার্ড এবং চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন। এছাড়া হাসপাতালের ৫০ শয্যার বিপরীতে ৬৪ জন রোগী ভর্তি থাকলেও তাদের খাদ্য সরবরাহ ও সার্বিক সেবার বিষয়টি তদারকি করেন। রোগীরা চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “কাউকে পূর্বে না জানিয়ে আমি হাসপাতালের ক্যান্টিন, ওয়াশরুম ও সার্বিক পরিচ্ছন্নতা পরিদর্শন করেছি। সামগ্রিক পরিবেশ ও সেবার মান আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন সিভিল সার্জনের এ ধরনের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তদারকি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD