1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার এস,এস,সি পরীক্ষা ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!  ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উৎপাদন খরচ ৭০ টাকা, বিক্রি ৪০ টাকায় কাঁচামরিচে কেজিপ্রতি ৩০ টাকা লোকসানে আদমদীঘির কৃষক ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

বগুড়ার আদমদীঘি উপজেলার মঙ্গলপুর বাজারে (হাটে) কাঁচামরিচের দাম উৎপাদন খরচের তুলনায় অনেক কম থাকায় চরম লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। তাদের দাবি, প্রতি কেজি কাঁচামরিচ উৎপাদনে গড়ে প্রায় ৭০ টাকা খরচ হলেও বর্তমানে হাটে বিক্রি করতে হচ্ছে মাত্র ৪০ টাকায়। এতে প্রতি কেজিতে ৩০ টাকা করে লোকসান গুনতে হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে প্রতিবেদক জানতে পারেন , জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় উৎপাদিত মরিচ বিক্রি করেও সেই খরচ উঠে আসছে না।

মঙ্গলপুর এলাকার কৃষক বাবলা বলেন, “অনেক আশা নিয়ে মরিচের চাষ করেছিলাম। কিন্তু এখন যে দামে বিক্রি করছি, তাতে খরচই উঠছে না। প্রতি কেজিতে প্রায় ৩০ টাকা লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে মরিচ চাষ করা কঠিন হয়ে যাবে।”

একই এলাকার কৃষক আব্দুর রহমান বলেন, “কৃষক মাঠে কম দামে মরিচ বিক্রি করলেও ভোক্তারা অনেক সময় বেশি দামে কিনছেন। এর মধ্যকার ব্যবধানের সুবিধা কৃষক পাচ্ছেন না। সরকার যদি ন্যায্যমূল্য নিশ্চিত না করে, তাহলে আমরা আরও বড় সংকটে পড়ব।”
কৃষকদের দাবি, বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং প্রয়োজনে সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কেনার ব্যবস্থা করা হলে তারা কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

কৃষি সংশ্লিষ্টদের মতে, উৎপাদন ব্যয়ের তুলনায় দীর্ঘ সময় ধরে দাম কম থাকলে কৃষকরা কাঁচামরিচ চাষে আগ্রহ হারাতে পারেন। এতে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাজারে দামের অস্থিরতাও সৃষ্টি হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD