1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন হস্তান্তর। প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুর।  রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা উদ্ধার।   ঈদ আনন্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক চুরি হওয়া স্বর্ণালংকার ও ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা উদ্ধারসহ ২ জন গ্রেফতার।         রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার।        জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে। রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার। নিয়ামতপুরে বেল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।    রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা : মূল আসামিরা অধরা, পুলিশের ভূমিকায় ক্ষোভ।  

বৃক্ষপ্রেমী জামিরুলের পরিচর্যায় রাজশাহীর তানোরে বেড়ে উঠেছে হাজারো ফলজ ও বনজ গাছ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

বৃক্ষপ্রেমী জামিরুলের পরিচর্যায় রাজশাহীর তানোরে বেড়ে উঠেছে হাজারো ফলজ ও বনজ গাছ

মোঃ আজিজুর রহমান। তানোর প্রতিনিধি

রাজশাহী জেলার তানোর উপজেলার হাজারো ফলজ বনজ গাছের চারা রোপণ করে সেই গাছ পরিচর্যায় দিন পার করছেন বৃক্ষপ্রেমী সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম। তার এমন গাছের প্রতি মানবিকতা দেখে সর্বমহলে তিনি প্রসংশিত হচ্ছেন ।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে বিগত দুই বছরে কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১৫শ’ থেকে ২ হাজার ফলজ বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন। সেই সাথে রোপন করা গাছের আগাছা পরিস্কার সহ নিয়মিত গাছে পানি দেওয়ার কাজও তিনি নিজেই করছেন। এতে করে তার এমন গাছের প্রতি ভালোবাসা দেখে অন্যরাও ঝুঁকে পড়ছেন গাছ রোপণে। কেউ বাড়ির উঠানে আবার কেউ জমির আইলে রোপণ করছেন গাছের চারা।

সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম বলেন, দিন দিন যেভাবে ফলজ বনজ গাছ নিধন করা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য প্রায় বিলুপ্তির পথে । তার জন্য আমি নিজের উদ্যোগে নিজের অর্থায়নে প্রায় ২ হাজার বিভিন্ন রকমের ফলজ বনজ গাছের চারা রাস্তার ধারে ও স্কুল কলেজের পাশে রোপণ করেছি। পাশাপাশি আমি নিজেই রোপনকৃত গাছগুলো পরিচর্যা করে যাচ্ছি। প্রকৃতিক দূর্যোগ মোকাবিলায় ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তিনি জানান, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বৃক্ষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD